মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

একাত্তর থেকে শুরু করে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন , যখনই বাংলা চলচ্চিত্র নিয়ে কোন প্রতিবেদন বা খবর দেখি , আমার হতাশ হতে ২ মিনিট লাগে না ! 
এখানে একটা কথা পরিষ্কার করা দরকার , বলা দরকার ‪#‎বাংলাদেশি‬ চলচ্চিত্র ! কারণ টালিউড এর সিনেমা আমাদের থেকে অনেকাংশে এগিয়ে গেছে সেটা নির্দ্বিধায় বলতে হবে ।সে কথায় পরে আসছি ।
বস্তুত আমাদের সিনেমার মান খুব যে ভাল নয় সেটা সবাই জানেন ।কিন্তু বর্তমানে অনেক নতুন চলচ্চিত্রকার উঠে এসেছেন যারা অন্তত চেষ্টা করছেন কিছু করে দেখাতে ।তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী আছেন , গাজী রাকায়েত , রেদওয়ান রনিরাও আছেন । এদের ছাপিয়ে আরেকজনের নাম না বললে বরাবরই অধর্ম করা হবে ! তিনি অনন্ত জলিল ।
এরা মোটামোটি একটা চেষ্টা করছেন দেশের সিনেমাকে একটি আদর্শ রুপ দিতে । এক্ষেত্রে তারা যে ব্যর্থ সেটা বলা যাবে না । তারা না থাকলে চোরাবালি , টেলিভিশন , থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার , মৃত্তিকা মায়া - এসব চলচ্চিত্র আমরা পেতাম কোথায় ?
হ্যাঁ , এসব চলচ্চিত্রকে একটা ক্রেডিট দেয়াই যায় । কিন্তু দেশের চলচ্চিত্রকে একটি পূর্ণ গঠন দিতে এটি কিন্তু যথেষ্ট নয় । কারণ , ২-১ টা চলচ্চিত্র দেশের সিনেমার ভাবমূর্তি এক ঝটকায় পাল্টে দিতে পারে না !
মূলত দেশে ভাল মানের সিনেমা তৈরি হলেও তার সংখ্যা আহামরি কিছু নয় ।বছরে এই ২-১ টা আর কি !
তাই বলাই যায় , দেশের চলচ্চিত্রের দৈন্য দশা আপাতত কাটছে না !
কিন্তু এর পিছনের কারণটা আসলে কি ?
আমি চলচ্চিত্র-বিশারদ নই , তাই অতি উচ্চ কথাবার্তা বলব না ।
আমাদের দেশে যাই ঘটুক না কেন , তার পেছনে একটা ‪#‎অব্যবস্থাপনা‬ থাকবেই ! এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটি ‪#‎ধ্রুবসত্য‬ ! !
আমাদের দেশে প্রেক্ষাগৃহ গুলোর মান নিয়েও যথেষ্ট সন্দেহ আছে , দেশের কয়টা প্রেক্ষাগৃহ পুরোপুরি ঠিক আছে , সেটা তদারক করার লোকও এই দেশে খুঁজে পাওয়া মুশকিল ! অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়েও পড়ে রয়েছে অনেকদিন ধরে , সেটা কর্তৃপক্ষের নজরে আসে বলেও মনে হয় না !
আর নজরে আসলেই বা কি ! দেশের কত ভাগ লোক আজকাল সিনেমা হলে গিয়ে ছবি দেখেন তা হাতেই গুনে ফেলা যায় বৈ কি ! দেশের ছবিই বা দেখেন কয় জন তার ও একটা হিসাব কষা যেতে পারে !
প্রেক্ষাগৃহের কথা বলতে একটা কাহিনী মনে পড়ে গেল ,আমরা তখন লালমাটিয়ায় । আমি তখন খুব ছোট , ১ কি ২ বছর হবে ! তখন " বেদের মেয়ে জ্যোৎস্না " নামে একটি সিনেমা বেশ চলেছিল ।এক মহিলা সিনেমা হলে গিয়ে ছবিটা প্রায় ২০ বার ( বা তারও বেশি ) দেখে ফেলেছেন ! এতে খুশি হয়ে মালিক তাকে একটি শাড়ি উপহার দেন । কিন্তু হায় ! মহিলার স্বামী ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ , তিনি এই কথা শুনে সাথে সাথে স্ত্রীকে তালাক দেন ! ! !
উপরের ঘটনা এই কারণে বলা , যে সিনেমাই হোক আগে মানুষের চলচ্চিত্রের প্রতি একটি গভীর আকর্ষণ ছিল , এখন সেটা নেই ।কিন্তু তাই বলে অতি উচ্চবাচ্য করতে গিয়ে স্বামী - স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেটা কখনই যে কাম্য নয়।
আর আকর্ষণ কমে যাওয়ারও কারণ আছে । আজ টিভিতে দেখলাম , আমাদের অনন্ত " ভাই " এর গায়ে আগুন লেগেছে । সেটা নিভাতে আবার ৩-৪ জন দমকল বাহিনীর লোক এসে হাজির ! তারা পাইপ দিয়ে পানি ঢেলে রীতিমত আগুন নিভাচ্ছে !
মূলত এই কাহিনী দেখে আমি একজন সাম্যবাদী পাবলিক হয়েও বলি , ওয়াক থু !
তখন অন্যরা কি ভাবছে সেটা বুঝতে আইনস্টাইন না হলেও চলে !
তবে Hollywood কিংবা Bollywood এও যে এসব ঘটে না সেটা না বলে পারছি না !
একবার এক রেডিও প্রোগ্রাম শুনা কালে একটা কথা শুনলাম এক বিদেশি মুভি নিয়ে ।
যুদ্ধের প্রেক্ষাপট । মানুষ জীবন নিয়ে ছুটছে ।কিন্তু তার মাঝেও হিরোইন ফোনে হিরোকে বলে যাচ্ছে , I  U ! ! !
তিনি অনেকটা আক্ষেপের সুরে বললেন , আমাদের সিনেমা নিয়ে একটা অপবাদ তৈরি হয়ে গেছে ! তাই বিদেশি মুভিতে এসব কান্ড হলেও কেউ কিছু বলছে না ।
আর বলিউডের কথা নাই বা বললাম ।
আমাদের জাতির মধ্যে ‪#‎হুজুগি‬ আর ‪#‎গুতানি‬ নামে দুইটি মহা সংক্রামক ব্যাধি আছে ! আমরা বাইরের চাকচিক্যে বেশি ভুলি , আর নিজেদের মধ্যে কেউ ভাল কিছু করছে দেখেও আমরা তাকে নিন্দা করতে পিছপা হওয়ার মত ভুল করি না ! কী অদ্ভুত আমরা ! !
ভারতীয় বাংলা ছবি এখন যে এত টা জনপ্রিয় তার অন্যতম কারণ টা কি জানেন ? দর্শকদের ভালোবাসা আর গ্রহণযোগ্যতা । পাশাপাশি কাহিনী , লোকেশন , বলিউডের সান্নিধ্য - এই কারণ গুলো তো আছেই !
" গভীর জলের fish আমি গভীর জলের fish ,
পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420 " - লিরিক শুনে কি মনে হয় যে গানটা কলকাতায় জনপ্রিয় ?
ভারতীয়রা বিভিন্ন দেশের ফিল্মের কাহিনী নকল করে , তবুও তাদের জনপ্রিয়তায় এতুটুকু ভাটা পড়ে নি !
এমনকি এরা নিজেদের মধ্যেও তা করে থাকে !
Publicity জিনিসটা যদি বিশ্বের কোন জাতির মধ্যে থেকে থাকে তবে তারা হল ভারতীয় জাতি ।
তারা আর কিছুই না পারুক নিজেদের কৃত্বিত্বের সম্মানটুকু অন্তত দিতে জানে ।আর আমরা ! এই যে আমি ফেবুতে এত বকবক করছি সেই ফেবুতেই কিন্তু জলিল কে নিয়ে বিদ্রুপ করার জন্য অনেক পেজ আর গ্রুপ খোলা হয়েছে । আরে ভাইয়েরা আমার , তিনি তো ভুল হোক শুদ্ধ হোক , চেষ্টা করছেন কিছু একটা করতে ! আর আপনি তাকে ব্যাঙ্গ করতে সারাদিন **ফটোশপ নিয়ে পড়ে আছেন ! সেটা কি খুব ভাল হচ্ছে !
মূলত আমার নিজেরও আজকাল #বাংলাদেশি ফিল্মে অরুচি ধরেছে ! কারণ , আমি যে ওই‪ #‎ছিন্নমূল‬ জাতিরই একজন সক্রিয় সদস্য ! তবে দেশে খুব শীঘ্রই একটা ‪#‎চলচ্চিত্রীয়_সুস্থভাব‬ আসবে সেই আশায় রইলাম । 
********চলচ্চিত্র সম্পর্কে আমার জ্ঞান একেবারেই শুণ্যের কোঠায় ! তারপরও এতগুলো " বড় " কথা বলার জন্য দুঃখিত । মানুষ হিসেবে আমার কথায় ভুল-ভ্রান্তি থাকতেই পারে । সে রকম কিছু পেলে কেউ কমেন্টে লিখতে ভুল করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন